রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদক সেবনের অপরাধে তিন যুবক কে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ মার্চ) ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জেলার বালিয়াকান্দি উপজেলার বাওনারা এলাকার মো: রিপন মোল্লার ছেলে মোঃ রিফাত রহমান (১৮), কালুখালী উপজেলার লাড়িবাড়ী এলাকার মৃত লালচাঁদ মন্ডলের ছেলে মোঃ সাগর মন্ডল (১৮) ও নেত্রকোনা জেলার দুর্গাপুরের মজিবুর রহমানের ছেলে মোঃ বিল্লাল মিয়া (১৮)।
ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০ (দশ) দিনের কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ (এক) দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে আসামিরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাদের অতিরিক্ত একদিন কারাভোগ করতে হবে।
স্থানীয় এলাকাবাসী জানান, তিন যুবককে মাদকসেবনের সময় হাতেনাতে ধরে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালনা করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!