বগুড়া, কমিটি গঠন
২২ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।   ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠ পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে ২২ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

রোববার (৮ মার্চ) এ কমিটি গঠন করা হয়। এতে ভিমজানি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. রবিউল করিম চাঁনকে সভাপতি এবং শালফা এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মজিদ সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভস্তা ঈদগাঁ মাঠে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করা, মাঠের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তাদের নেতৃত্বে ঈদগাঁ মাঠের সার্বিক কার্যক্রম আরও সুন্দর ও সুসংগঠিতভাবে পরিচালিত হবে।