মৃত্যু
ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু।   ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হালিড় মোড় এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে রিমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০১মার্চ) সকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

নিহত রিমন আক্কেলপুর উপজেলার হালিরমোড় এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি পোল্ট্রি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, এমন ঘটনা প্রায়ই লক্ষ্য করা যায়। সেই যুবক কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

রেলওয়ে পুলিশ জানায়, কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের শব্দ না শুনতে পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।