বেশ কিছু সংবাদ প্রতিবেদনে প্রণালীটি বন্ধ থাকার খবর প্রচার করা হলেও, ইরান এখন দাবি করছে যে হরমুজ প্রণালী আসলে বন্ধ নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শুরুতে তেহরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। তবে এখন তারা তথাকথিত ‘স্মার্ট কন্ট্রোল’ বা ‘কৌশলী নিয়ন্ত্রণ’ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মাধ্যমে তারা নিজেদের কর্তৃত্ব বজায় রাখলেও জোর দিয়ে বলছে যে, সবার জন্য এই প্রণালী বন্ধ করা হয়নি।
ইরান জানিয়েছে, কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চলমান যুদ্ধে তাদের সমর্থনকারী মিত্র দেশগুলোর জাহাজের জন্যই এই পথ বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে দেখা গেছে, ভারত তাদের কিছু তেলের ট্যাংকার হরমুজ প্রণালী দিয়ে পার করার অনুমতি পেয়েছে। ইরান মূলত এখন থেকে এই পদ্ধতিই কার্যকর রাখতে চাইছে।
অবশ্য যুক্তরাষ্ট্রের ভাষ্য ভিন্ন। তারা দাবি করছে, তেহরান বিশ্বের অন্যান্য দেশে অতি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ আটকে দিচ্ছে। এই অভিযোগে আন্তর্জাতিক শক্তিগুলোকে নিয়ে একটি জোট গঠনেরও চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরান যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের অভিযোগ সত্য নয়, কারণ অনেক জাহাজ ও ট্যাংকার এখনো স্বাভাবিকভাবেই এই পথ দিয়ে চলাচল করছে। ইরান আরও বলছে, যেহেতু জাহাজগুলো তাদের জলসীমা দিয়েই চলাচল করে, তাই এই প্রণালী নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার তাদের রয়েছে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!