পূজা চেরি প্রথমবার স্বীকার করলেন, তিনি এনগেজড।
পূজা চেরি প্রথমবার স্বীকার করলেন, তিনি এনগেজড।   ছবি: সংগৃহীত

বাংলাদেশি অভিনেত্রী পূজা চেরি নতুন সিনেমা ‘দম’ মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে। ব্যক্তিগত ও ক্যারিয়ারের কারণে সব সময় আলোচনার কেন্দ্রে থাকা পূজা এবার প্রথমবারের মতো স্বীকার করলেন যে তিনি এনগেজড।

সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। “আপনি কি সিঙ্গেল?”—এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, “এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড। এই প্রথম আমি কথাটা বললাম।”

পূজা চেরি বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না ডিভোর্স শব্দটি আমার নামের সঙ্গে যুক্ত হোক। সংসার আর অভিনয় একসঙ্গে সম্ভব না হলে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।”

শিশুশিল্পী থেকে তারকা নায়িকা হয়ে ওঠা পূজা তার আট বছরের ক্যারিয়ারের অনেক অভিজ্ঞতা দর্শক-শ্রোতার সঙ্গে শেয়ার করেন।

উপস্থাপক যখন জিজ্ঞেস করেন, “কবে বিয়ে করছেন?”—পূজা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। সবকিছু পারিবারিকভাবে আয়োজন হচ্ছে। তাই সময় হলে সবাইকে জানিয়ে বিয়ে করাই তার ইচ্ছা।

পূজা চেরি বলেন, “আমি যার সঙ্গে এনগেজড, তিনি খুবই সমর্থনশীল। মিডিয়ায় কাজ করা বা না করা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করছে। তিনি বলেছেন, ইচ্ছা হলে কাজ করো; চাইলে ছেড়ে দাও। এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।”