রাশিয়ন মডেল, মনিকা কবির, মনিকা, মারিয়া ভ্যালিরিয়েভনা,
মডেল মনিকা কবির।   ছবি: সংগৃহীত

মডেল মনিকা কবির আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি এক পথচারীকে মারধরের ঘটনায় তিনি নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন এবং এ বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পোশাক ও চলাফেরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।

মনিকা বলেন, “আমি তো শর্ট পরে বের হইনি, স্কার্ট পরে বের হয়েছি। বাংলাদেশের নায়িকারা আমার থেকেও অনেক নোংরা জামা পরে, তাদের সঙ্গে কেউ প্রবলেম করছে না। আমার সঙ্গে কেন সবাই সমস্যা করছে?” 

তিনি আরও বলেন, “এই দেশে থাকবো না, এখানকার মানুষের মানসিকতা নেগেটিভ।”

মনিকা রাশিয়ায় জন্মগ্রহণ ও বেড়ে উঠেছে। তার রাশিয়ান মায়ের নাম ম্যারিয়া গোজেন। বাংলাদেশে মনিকা নামে পরিচিত হলেও তার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। বাবা ভারতের চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই মনিকা এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ঘোরার সুযোগ পেয়েছেন। ২০১২ সালে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়।

শিক্ষাজীবনেও মনিকা ছিলেন অনন্য। হোম স্কুলিংয়ের মাধ্যমে পড়াশোনা শুরু করে মাত্র পাঁচ বছর বয়সে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন। ১২ বছর বয়সে কলেজ পর্যায়ের পড়াশোনা শেষ করেন এবং পরে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হন, যেখানে আন্তর্জাতিক অনুবাদ বিষয়ে পড়াশোনা শুরু করেন।

ভাষার প্রতি তার দক্ষতা উল্লেখযোগ্য—মাতৃভাষা রাশিয়ার পাশাপাশি তিনি বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি, তুর্কি ও ইংরেজি অনর্গল বলতে পারেন। তার বড় ভাই রাশিয়ায় বসবাস করেন, ছোট ভাই তুরস্কে।

বর্তমানে মনিকা কবির ফ্যাশন ব্র্যান্ড ‘আনজারা’র সঙ্গে কাজ করছেন। ‘আনজারা গার্ল’ পরিচয়ে তিনি বাংলাদেশের ফ্যাশন ও পোশাককে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার চেষ্টা করছেন।

তবে নেটিজেনরা বলছেন, মেয়েটি ম্যানারলেস। কোন একটি দেশে যখন কেউ যায় সে দেশের সংস্কৃতি এবং মোরাল ভ্যালু রক্ষা করে চলতে হয়। মনিকা স্বেচ্ছাচারিতা করছে।

আরবিএ/আরটিএনএন