ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা–কে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই–এর গ্যাংয়ের পক্ষ থেকে একটি হুমকিসূচক বার্তা ছড়িয়ে পড়ে। ওই বার্তায় গায়কের কপালে গুলি করার হুমকি দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, রণদীপ মালিক ও অনিল পণ্ডিত নামের একটি অ্যাকাউন্ট থেকে বার্তাটি পোস্ট করা হয়। রণদীপ নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করেছেন। অল্প সময়ের মধ্যে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বলিউডে আবারও আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
সম্প্রতি বাদশার প্রকাশিত মিউজিক ভিডিও “টটীরী”–কে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। সমালোচকদের অভিযোগ, গানটির কিছু লাইন হরিয়ানার সংস্কৃতি ও নারীদের প্রতি অসম্মানজনকভাবে উপস্থাপন করেছে। বিশেষ করে গানটির লাইন ‘আয়া বাদশা ডোলি চড়ানে, ইন সবকি ঘোড়ি বানানে’–কে অশ্লীল ও অসম্মানজনক বলা হয়েছে।
এটি প্রথমবার নয় যে বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছেন বাদশা। হুমকি বার্তায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালেও তাকে সতর্ক করা হয়েছিল। ওই বছর ভোরে চণ্ডীগড়ের সেক্টর-২৬–এর দুটি নাইটক্লাবের সামনে বিস্ফোরণ ঘটেছিল, যার মধ্যে একটি ক্লাবের লক্ষ্য ছিলেন বাদশা।
নতুন হুমকি বার্তায় লেখা হয়েছে, “বাদশা, তুমি হরিয়ানার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছ। ২০২৪ সালের শুরুতে আমরা তোমার ক্লাবে একটি ট্রেলার দেখিয়েছিলাম। এবার সরাসরি তোমার কপালে গুলি করব।”
শুধু বাদশাকে হুমকি দেওয়া নয়, পানিপথে গ্যারি ও শ্যাঙ্কি–এর অফিসেও গুলি চালানোর দায়ও গ্যাংটি স্বীকার করেছে।
এই ঘটনায় বিভিন্ন সংগঠন বাদশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। হরিয়ানার নারী কমিশনও গায়কের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!