জয়পুরহাট, শিশু শিক্ষার্থী, ধর্ষণ,  অভিযোগ, মাদ্রাসা শিক্ষক, গ্রেপ্তার,  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব
আট বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।   ছবি: আরটিএনএন

য়পুরহাটে আট বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ফরিদ জামান (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার। গ্রেপ্তারকৃত ব্যক্তি (শিক্ষক) ফরিদ জামান নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের একটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষকতা করতেন বলে জানা গিয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষক ফরিদ জামান গত ৬ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে ৮ বছর বয়সী ওই ভুক্তভোগী শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিলেন।

এবং আরো জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে ভোর ৪টার দিকে মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে ঘুমন্ত ওই শিশুকে ডেকে তুলে তিনি জোরপূর্বক বলাৎকার করেন। এতে শিশুটির রক্তপাত হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে।

​ঘটনার সেইদিন (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশুটির মা তাকে রাতের খাবার দিতে মাদ্রাসায় গেলে ভুক্তভোগী শিশুটি তার মাকে বিস্তারিত ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে অভিযুক্ত ওই শিক্ষক ফরিদ জামান-এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় পরিপ্রেক্ষিতে ন্যায়বিচারের খোঁজেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরল হুদা জানান, গ্রেপ্তারকৃত সেই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আবার, ​এ বিষয়ে জয়পুরহাট সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মেহেদী আলম জানান, মামলা দায়েরের পর অতিদ্রুত তম সময়ের মধ্যে অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারকৃত সেই আসামি ফরিদ জামানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।