আজ  ২৬ মার্চের আসন পাওয়া যাবে।
আজ ২৬ মার্চের আসন পাওয়া যাবে।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পর ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন সোমবার (১৬ মার্চ)। আজ থেকে ২৬ মার্চের ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে।

বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

বিক্রির সময়সূচি:

সকাল ৮টা থেকে: রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে।

দুপুর ২টা থেকে: পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে।

রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের ঘোষিত বিক্রির তারিখগুলো হলো:

২৩ মার্চের টিকিট: ১৩ মার্চ

২৪ মার্চের টিকিট: ১৪ মার্চ

২৫ মার্চের টিকিট: ১৫ মার্চ

২৬ মার্চের টিকিট: ১৬ মার্চ

২৭ মার্চের টিকিট: ১৭ মার্চ

২৮ মার্চের টিকিট: ১৮ মার্চ

২৯ মার্চের টিকিট: ১৯ মার্চ

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। এছাড়া, যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

নির্দেশনা অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন নেওয়া যাবে। ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ডযোগ্য নয়।