দেশব্যাপী বিশাল পরিসরে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে সোমবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীর সৈয়দপুরে পৌঁছান। বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা হন। সাড়ে ১১টায় তার পৌঁছানোর কথা রয়েছে। তিনি কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দেশের খাল খনন কর্মসূচির শুভ সূচনা করবেন।
একই স্থানে প্রধানমন্ত্রী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি দেশের আরও ৫৪টি জেলায় একযোগে খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন। সরকারের এই উদ্যোগ দেশের কৃষি খাত ও সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যান। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)-সহ অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নীলফামারী ও দিনাজপুর জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কৃষি বিপ্লবের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রমের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর তা একযোগে শুরু হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!