রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সাব্বির (২৭)। তিনি মহানগরীর মালদা কলোনি এলাকার আব্দুল্লাহ’র ছেলে। তার ঘরে এক স্ত্রীসহ পাঁচ বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।
নিহতের বড় ভাই শাকিল আহমেদ জানান, তারা দু’জনই ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। এ সময় সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পাশের একটি দোতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাব্বিরের বাবা আব্দুল্লাহ বলেন, “সকালে আমি কাজের জায়গায় এসে ছেলের সঙ্গে দেখা করি। কিছুক্ষণ পর খবর পাই যে, তার ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে।”
ভবন মালিক ইসমাইল হোসেন জানান, তিনি বাজারে ছিলেন। সেখানেই খবর পান যে তার ভবনে কাজ করার সময় এক শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছেন।
চন্দ্রিমা থানার সাব-ইন্সপেক্টর জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!