ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকাসহ সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি আয়োজন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মসূচি

শনিবার (১৪ মার্চ) বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, স্টেশন, ইউনিট ও তৎসংলগ্ন এলাকায় বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।
ফরিদপুর
শনিবার (১৪ মার্চ) সকালে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় ও ফরিদপুর জেনারেল হাসপাতালের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সকাল ১০টায় হাসপাতাল চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন, ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গণেশ কুমার আগরওয়াল, কনসালটেন্ট ডা. মোয়াজজেম হোসেন, ডা. আল আমিন সরোয়ার এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান।
কমলাকান্দা উপজেলা যুবদল।
ছবি: আরটিএনএন
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্থানীয় উপজেলা যুবদলের সহযোগিতায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে। এতে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিভিন্ন বার্তা তুলে ধরা হয় এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও জমে থাকা পানি না রাখা ও মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
চুয়াডাঙ্গা
আগামী ২৫ মার্চ চুয়াডাঙ্গার ১৫টি স্থানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
চুয়াডাঙ্গায় মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এ কর্মসূচির আওতায় আজ শনিবার (১৪ মার্চ) জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, দেশজুড়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের নির্দেশনায় এই বিশেষ অভিযান শুরু হয়েছে। শুধু সরকারি দপ্তর নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। প্রতি শনিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় এরকম পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
তিনি বলেন, আগামী ২৫ মার্চ চুয়াডাঙ্গা জেলা শহরের ১৫টি স্থানে একযোগে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে।
আজ সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ চত্বরে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
এ সময় চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা পরিষ্কার করা হয়। এলাকাবাসীকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয়। এই সমন্বিত অভিযানের ফলে জেলায় এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চুয়াডাঙ্গা পৌরসভা সূত্রে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রতিটি ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ঝোপঝাড় নিধন এবং নিয়মিত মশক নিধন স্প্রে (লার্ভিসাইড ও ফগার) কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম এবং নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ।
পঞ্চগড়
আটোয়ারীতে র্যালী ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালী ও বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে প্রথমে ইউএনও রিপামনি দেবীর নেতৃত্বে উপজেচলা পরিষদ চত্বরে এবং পরে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে হাসপাতাল ক্যাম্পাসে র্যালী ও বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়।
এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা এএমআরিফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলালসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
র্যালীসহ বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান শেষে ইউএনও রিপামনি দেবী এবং ডাক্তার মোঃ হুমায়ুন কবীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার দেশের সকল সরকারী দপ্তরে ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান চালু থাকবে।
ডেঙ্গু, চিকুনগুনিয়ার সময় ঘুম ও বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। এটি শরীরকে ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো উচিত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!