টানা দুই দিনের বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবি, কালাই ও ক্ষেতলাল উপজেলার শত শত বিঘা আলুর জমি পানির নিচে তলিয়ে গিয়েছে। যার ফলে অনেক খেতেই আলু পচে যাচ্ছে, জমি থেকে আলু তুলতে পারা যাচ্ছে না।
এবার কৃষকরা বিপুল পরিমাণ আলু জমিতে লাগিয়েছিলেন। আশা করেছিলেন ভালো দাম বা মূল্যের, কিন্তু হঠাৎ আলুর দামে ধস পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।
জয়পুরহাট জেলায় চলতি মৌসুমে প্রায় ৩৯ হাজার ৩ শত হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। তবে বাজারে আগে থেকেই আলুর দাম কম থাকায় কৃষকরা চরম হতাশায় ছিলেন।
কৃষকরা আলু চাষের পর যখন স্বপ্ন বুনছিলেন, তখনই বাজারে দামের ধস এবং টানা বৃষ্টিতে এখন তাদের স্বপ্ন পানিতে ভাসছে।
মাঠগুলো ঘুরে দেখা যায়, জমিতে পানি জমে যাওয়ায় কৃষকরা বাধ্য হয়ে কাদার মধ্যে নেমে আলু তুলছেন। অনেক ক্ষেত্রে জমির আলু পানিতে নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
বাজারে দাম না থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে কম মূল্যে আলু বিক্রি করছেন। এতে উৎপাদন খরচও উঠানো যাচ্ছে না, উল্টো বিশাল লোকসানের মুখে পড়ছেন তারা।
এই অবস্থায় অনেক কৃষক এখন সরকারি সহায়তা বা প্রণোদনার দিকে তাকিয়ে আছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!