ভুয়া ডিবি পুলিশ, ডিবি, পুলিশ, জীবননগর, আটক, ভুয়া পুলিশ আটক, ভুয়া ডিবি আটক,
আটক হওয়া ভুয়া ডিবি পুলিশ।   ছবি: আরটিএনএন

জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রিজের কাছে থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি মোটরসাইকেল চেংড়িখালী ব্রিজের কাছে রাস্তার পাশে রেখে বিভিন্ন যানবাহন থেকে নগদ টাকা আদায় করছিল।

তাদের কার্যকলাপ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা দুজনকে ডিবির জ্যাকেট (কটি) পরিহিত অবস্থায় আটক করে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় আরও দুই-তিনজন পালিয়ে যায়।

আটক দুজন হলেন—ঝিনাইদহ সদর থানার গাবতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ (৩৫) এবং কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার ইউসুফ আলীর ছেলে রিজভী সালমান (২৯)।

জীবননগর থানা পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দুজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।