ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসের চাপায় এক নারীসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ক্লাবের বাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একই লেনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারী নিহত হন।
দুর্ঘটনায় বাস, সিএনজি ও অটোরিকশার অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাঁদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!