ফরিদপুরে কৃষক লীগ নেতার শর্টগানের গুলিতে ছোট ভাই খুন, আওয়ামী লীগ, কৃষকলীগ নেতা, খুন হত্যা, ছাত্রলীগ, শেখ হাসিনা, খুনি হাসিনা,
অভিযুক্ত কৃষকলীগ সহসভাপতি গোলাম কবির।   ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাই মিন্টু মোল্লা (৫৭)কে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে নিহতের বড় ভাই ফরিদপুর জেলা কৃষক লীগের সহসভাপতি চিকিৎসক গোলাম কবিরের (৭১) বিরুদ্ধে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের পাশে চতুল রেললাইন সংলগ্ন ইটের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দুই ভাইই চতুল ইউনিয়নের চতুল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা তার বাড়ির পাশের একটি গাছ কাটার সময় গোলাম কবির বাধা দেন। একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে মিন্টুকে ছয় রাউন্ড গুলি করেন। মিন্টু রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে ঘটনা দেখে।

ঘটনার পরপরই স্থানীয়রা গোলাম কবিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, গোলাম কবির একজন মুক্তিযোদ্ধা, পেশায় চিকিৎসক এবং ফরিদপুর শহরে একটি নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান। তার বিরুদ্ধে ইতিমধ্যে মারামারি, অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রকিবুল হাসান জানিয়েছেন, আলমগীর কবিরের অস্ত্রটি বৈধ ছিল। তবে এটি কবে ফেরত নিয়েছেন, তা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যাবে।

আরবিএ/আরটিএনএন