নওগাঁর ধামইরহাটে নাহার ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।
নওগাঁর ধামইরহাটে নাহার ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।   ছবি: আরটিএনএন

নওগাঁর ধামইরহাটে নাহার ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। ৮ এপ্রিল সকাল থেকে  আমাইতাড়া এলাকায় অবস্থিত মেসার্স নাহার ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহ শুরু হয়েছে। তবে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে নির্দিষ্ট নিয়মে এই তেল বিক্রি করা হচ্ছে।

যাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র আছে, তারা সর্বোচ্চ ৪০০ টাকার তেল নিতে পারছেন। আর যাদের কাছে বৈধ কাগজপত্র নেই, তারা  গাড়ি প্রতি সর্বোচ্চ ২০০ টাকার তেল সংগ্রহ করতে পারছেন।

অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে এবং সুশৃঙ্খলভাবে জ্বালানি বণ্টন নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।