রাজধানীর ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের ছাত্রবাসে শিবির-ছাত্রদল সংঘর্ষের সময় ছাত্রাবাসের কক্ষে আটকে এক হিন্দু শিক্ষার্থীর রগ কাটার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
সোমবার (২ মার্চ) মধ্যরাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সেই শিক্ষার্থী নিজেই গণমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন।
শান্ত সরকার নামে ওই হিন্দু শিক্ষার্থী বলেন, শিবিরের সঙ্গে সংঘর্ষ চলাকালে ছাত্রদলের কয়েকজন আমাকে মারতে মারতে রুমে নিয়ে যায়। আমি তাদের বলেছি আমি একজন সনাতনী, আমি শিবির না। তখন তাদের মধ্যে একজন আমাকে পোছ দিতে ছুরি আনতে বলে। আমাকে রুমে আটকে রেখে তারা ছুরি আনতে যায়। এর মধ্যে আমি দোতলা থেকে লাফ দিয়ে পড়ে পালিয়ে আসি। লাফ দিয়ে পড়ায় আমি পায়ে আঘাত পেয়েছি। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে তারা পিটিয়েও আঘাত করেছে।
শিক্ষার্থীরা জানান, তারাবির নামাজ শেষে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আব্দুল লতিফ ছাত্রাবাসে ফেরার পথে এক শিবির কর্মীকে মারধর করে ছাত্রদলের কয়েকজন কর্মী। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
এদিকে রাতেই আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছেন শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা এবং ডাকসু ভিপি ও শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় ডাকসু ভিপি ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেছেন আহতদের অধিকাংশই শিবিরের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!