বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা খাতের উন্নয়নে এডিবির চলমান সহযোগিতা প্রশংসার দাবিদার। আমরা আশা করছি ভবিষ্যতেও এসব সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে এডিবির চলমান ও সম্ভাব্য বিভিন্ন সহায়তা কর্মসূচি নিয়েও মতবিনিময় করা হয়। এ ছাড়া ভবিষ্যৎ শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির সঙ্গে এডিবির সহযোগিতা আরও জোরদার করা এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!