জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার ২০২৩-২৪’-এর জন্য মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ২০২৩ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল International Journal of Arab and Muslim-এ প্রকাশিত তাঁর গবেষণা প্রবন্ধ “They are us’: Orientalist perspective challenged in New Zealand Newspapers' coverage” এর জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
আগামী ৮ এপ্রিল বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় জেএনইউ কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!