দেশে গত মার্চ মাসে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মার্চজুড়ে সড়কে ৬১৬টি দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং এক হাজার ৫৪৮ জন আহত হয়েছেন। একই সময়ে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৬৭০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৮২ জন এবং আহত হয়েছেন এক হাজার ৭৯৬ জন।
শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনাসংক্রান্ত খবর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এ সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩৭ জন নিহত এবং ১৯৭ জন আহত হয়েছেন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৬১ শতাংশ। ফলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ঝুঁকি ক্রমেই বড় উদ্বেগ হিসেবে সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ বিভাগে ১৬০টি দুর্ঘটনায় ১৭০ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ৩০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন এবং আহত হয়েছেন ১২২ জন।
দুর্ঘটনায় হতাহতদের পেশা ও পরিচয় বিশ্লেষণ করে সংগঠনটি জানায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী ও শিশু ছাড়াও সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। নিহতদের মধ্যেও কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, যার মধ্যে পুলিশ, আনসার, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্য অন্তর্ভুক্ত।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, মোট দুর্ঘটনার ৪০ দশমিক ৯০ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক শূন্য ৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২২ দশমিক শূন্য ৭ শতাংশ ফিডার রোডে ঘটেছে। এছাড়া মোট দুর্ঘটনার ৫ দশমিক ৫১ শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ৪৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং শূন্য দশমিক ৯৭ শতাংশ রেলক্রসিং এলাকায় সংঘটিত হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!