প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে এই পরিষদ গঠন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন এই পরিষদের মাধ্যমে দেশের শীর্ষ ব্যবসায়ীরা সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিস্থিতি এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে মতামত দিতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিষদের সদস্য হিসেবে দেশের শীর্ষ শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ড. আরিফ দৌলা, সৈয়দ নাসিম মঞ্জুর, হাফিজুর রহমান খান, আহসান খান চৌধুরী, জিয়াউর রহমান, আবদুল মুকতাদির, মো. আব্দুল জাব্বার, সোহানা রউফ চৌধুরী এবং সৈয়দ মোহাম্মদ তানভীর।
সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রমাণভিত্তিক আইন, নীতিমালা ও আন্তর্জাতিক সেরা চর্চা অনুসরণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, সরকারের সমন্বয়ে বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে একটি কার্যকর ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।
সরকারের পক্ষে সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।
সভায় আশিক চৌধুরী বলেন, এই পরিষদ গঠন দেশের সংস্কার ও বিনিয়োগ এজেন্ডাকে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের মতামত প্রদানের একটি কার্যকর ও কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, খন্দকার আবদুল মুকতাদির, অনিন্দ্য ইসলাম অমিত, মাহদি আমিন এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!