সরকার ঘোষিত নতুন অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় রেখে দেশের ব্যাংকিং কার্যক্রমের জন্য নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সব তপশিলি ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, যাতে অভ্যন্তরীণ প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ সম্পন্ন করা যায়।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও উপ-শাখাগুলোর ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। এসব শাখা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং এ বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে সরকারি সিদ্ধান্তের সঙ্গে ব্যাংকিং কার্যক্রমে সমন্বয় আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে সরকার দেশের সরকারি ও বেসরকারি অফিসগুলোর জন্যও নতুন সময়সীমা নির্ধারণ করেছে। রোববার থেকে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নতুন অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং সেবা পরিচালনার মাধ্যমে গ্রাহকদের স্বাভাবিক সেবা নিশ্চিত করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!