‘মাস্টারস অব দ্য ইউনিভার্স’ সিরিজের একই নামের নতুন সিনেমা মুক্তিকে ঘিরে ইতিমধ্যেই দর্শক-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনার ঝড়। খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেলের জনপ্রিয় অ্যাকশন ফিগারের ওপর ভিত্তি করে নির্মিত এই অ্যাকশন-ফ্যান্টাসি চলচ্চিত্রটি আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি প্রকাশিত ট্রেইলার সিনেমাটিকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।
ট্রেইলার প্রকাশের পর প্রথমদিকে ভক্তদের প্রতিক্রিয়া ছিল বেশ ইতিবাচক। আশির দশকের আইকনিক সুপারহিরো হি-ম্যানকে নতুনভাবে বড় পর্দায় দেখার সুযোগ পেয়ে অনেকেই নস্টালজিয়ায় ভেসেছেন। দর্শকদের প্রত্যাশা, অ্যাকশন ও ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পুরোনো সিরিজের আবহ ফিরিয়ে এনে নতুন প্রজন্মের কাছেও গল্পটিকে আকর্ষণীয় করে তুলবে।
তবে ট্রেইলার প্রকাশের পরই বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে সিনেমার প্রধান ভিলেন স্কেলেটর চরিত্রটি। সিরিজটির নায়ক হি-ম্যানের মতোই জনপ্রিয় এই খলচরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা জ্যারেড লেটো। ট্রেইলারে স্কেলেটরের কণ্ঠ শোনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা।
চরিত্রটির জন্য লেটো নিজের কণ্ঠে পরিবর্তন এনেছেন, কিন্তু অনেক ভক্তের মতে আশির দশকের অ্যানিমেশন সিরিজে স্কেলেটরের কণ্ঠ ছিল অনেক বেশি দরাজ, শক্তিশালী ও তীক্ষ্ণ যা নতুন সংস্করণে তুলনামূলকভাবে কোমল ও সংযত শোনাচ্ছে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক ভক্ত মন্তব্য করেন, “মাস্টারস অব দ্য ইউনিভার্স এবং জ্যারেড লেটোর অভিশাপ।” অন্য একজন লেখেন, লেটো যে সিনেমাতেই থাকেন না কেন ‘ব্লেডরানার’ ছাড়া সেটি নাকি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আবার কারও মতে, ভিলেন হিসেবে স্কেলেটরের কণ্ঠ যথেষ্ট ভয়ংকর বা সিরিয়াস মনে হয়নি।
এটি প্রথমবার নয় যে কোনো কমিক বা জনপ্রিয় চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়লেন লেটো। এর আগে সুসাইড স্কোয়াড সিনেমায় জোকার চরিত্রে তার অভিনয় নিয়েও ভক্তদের মধ্যে তীব্র মতভেদ দেখা গিয়েছিল। অনেক দর্শক মনে করছেন, সেই বিতর্কের প্রতিচ্ছবিই আবার দেখা যাচ্ছে নতুন সিনেমাকে ঘিরে।
তবে সমালোচনার পাশাপাশি লেটোর পক্ষে অবস্থানও নিয়েছেন কিছু ভক্ত। তাদের মতে, চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এবং পুরো সিনেমা না দেখে চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয়। কেউ কেউ আবার আশির দশকের অ্যানিমেশন সংস্করণে স্কেলেটরের কণ্ঠদানকারী অভিনেতা অ্যালান ওপেনহাইমারের সঙ্গে তুলনা টেনে বলেন, আগের মতো না হলেও নতুন কণ্ঠ সম্পূর্ণ খারাপ লাগছে না।
সিনেমাটিতে হি-ম্যান চরিত্রে অভিনয় করছেন নিকোলাস গ্যালিটসিন। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইদ্রিস অ্যালবা ও অ্যালিসিন ব্রিককে। সব মিলিয়ে মুক্তির আগেই প্রশংসা ও সমালোচনা দুই ধরনের প্রতিক্রিয়ায় আলোচনার শীর্ষে উঠে এসেছে ‘মাস্টারস অব দ্য ইউনিভার্স’। এখন দেখার বিষয়, মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!