দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার বিজয়ীর মাধ্যমে বাংলাদেশ পেল নতুন মুখ। এবারের লাক্স সুপারস্টার ২০২৫ এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বর্ণিতার হাতে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। পাশাপাশি তাঁকে দেওয়া হয় একটি বিলাসবহুল গাড়ির চাবি।
বিজয়ী হওয়ার পর বর্ণিতা বলেন, ‘পুরস্কার ঘোষণার সময় আমার পা এত কাঁপছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। বারবার পা শিফট করছিলাম। যখন যাত্রা শুরু করি, তখন ভাবিনি এত দূর আসতে পারব। আল্লাহর রহমতে, মানুষের ভালোবাসায় আর নিজের পরিশ্রমে এখানে আসা।’ জীবন কি বদলে গেল? এমন প্রশ্নে বর্ণিতা বলেন, ‘অবশ্যই। অনেক টাফ একটা জীবন পার করেছি। ভালো লাগছে।’
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম, তাঁর প্রাপ্তি তিন লাখ টাকা।
লাক্স সুপারস্টার ২০২৫ চূড়ান্ত পর্বে অংশ নেন পাঁচ প্রতিযোগী— আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল এবং নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ১১ হাজার প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ে প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।
২০০৫ সালে শুরু হওয়া এই সৌন্দর্য প্রতিযোগিতা কয়েক বছর নিয়মিত আয়োজনের পর ২০১৮ সালে শেষ হয়। সাত বছর বিরতির পর গত বছর শুরু হয় এর দশম আসর।
বিজয়ী বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফী একটি সিনেমা নির্মাণ করবেন। এছাড়া বিজয়ীদের সবাইকে নিয়ে নির্মাতা শিহাব শাহীন একটি ওয়েব ফিল্ম তৈরি করবেন।
চূড়ান্ত আসরটি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়, যেখানে উপস্থাপনা করেন মোশাররফ করিম এবং আরিফিন শুভ। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খানসহ অন্যান্য শিল্পীরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিহাব শাহীন, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিমসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা। লাক্স সুপারস্টার এর এবারের আসরটি একটি নতুন অধ্যায় সূচনা করল বাংলাদেশের শোবিজ জগতে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!