‘সাইয়ারা’র প্রেমিক আহান এবার অ্যাকশন হিরো হিসেবে পর্দায়।
‘সাইয়ারা’র প্রেমিক আহান এবার অ্যাকশন হিরো হিসেবে পর্দায়।   ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আহান পাণ্ডে প্রথম সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে উঠেন। বক্স অফিসে সাফল্য অর্জন করা এই সিনেমার মাধ্যমে তিনি দর্শকের হৃদয় জয় করেছিলেন। এবার প্রেমিক ইমেজ ভেঙে পর্দায় অ্যাকশন হিরো হিসেবে হাজির হচ্ছেন আহান।

‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত পরিচালক আলি আব্বাস জাফরের নতুন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন আহান। সিনেমাটি যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির প্রথম পোস্টারে দেখা গেছে আহানের নতুন লুক, যেখানে পরিচালক উল্লেখ করেছেন, “এ তো মাত্র শুরু।” আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সিনেমাটিতে আহানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শর্বরী বাগ ও অ্যাশভরি ঠাকরে। যদিও সিনেমার নাম ও বিস্তারিত কাহিনী এখনও গোপন রাখা হয়েছে। জানা গেছে, এতে অ্যাকশন ও রোমান্সের এক অনন্য মিশ্রণ থাকবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, তরুণ প্রতিভাকে সামনে রেখে বড় বাজেটে তৈরি এই সিনেমা নির্মাতার জন্য চ্যালেঞ্জ, তেমনি আহানের ক্যারিয়ারের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।