কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শোক হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শোক হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস   ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শোক হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস। 

শনিবার (৪ এপ্রিল) দলটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সাক্ষরিত এক বিবৃতিতে নিহতদের জন্য মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। হতাহতদের ক্ষতিপূরণে সরকারকে ব্যাবস্থা গ্রহণের জন্যও আহ্বান জানান তারা। 

এছাড়াও, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অগ্নিকাণ্ড সহ কারখানায় সকল দুর্ঘটনা প্রতিরোধে বিল্ডিং কোড ভঙ্গকারী ও শ্রমিকদের অধিকার হরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় ওই বিবৃতিতে। 

প্রসঙ্গত, শনিবার (৪ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টায় রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত সহ আরো বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।