রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) তত্ত্বাবধানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ)সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাবিপ্রবি কেন্দ্রগুলোতে এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, ভোয়াল্ল্যা ও মোনঘর কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় সর্বমোট ১৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৪৪ জন উপস্থিত এবং ৬৩৬ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৬৪ দশমিক ২৭ শতাংশ।
এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, জিএসটি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, C ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন।
পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “আজ অনুষ্ঠিত গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি কেন্দ্রসহ তিনটি কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “পরীক্ষা পরিচালনা, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সবকিছু অত্যন্ত সুন্দরভাবে গোছানো ছিল। শিক্ষার্থী ভলান্টিয়াররা সহযোগিতা করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল এবং রাঙ্গামাটি পুলিশ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হয়েছে। ফলে কোথাও কোনো যানজট কিংবা বিঘ্ন সৃষ্টি হয়নি।”
উপাচার্য জানান, পরীক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভিভাবকদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, “সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের একটি মনস্তাত্ত্বিক সংযোগ তৈরি হবে। আশা করি গুচ্ছভুক্ত বাকি দুই ইউনিটের পরীক্ষাও নিরবিঘ্নভাবে সম্পন্ন হবে।”
C ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, পৌরসভা প্রশাসন, পরিবহন মালিক সমিতি, হোটেল মালিক সমিতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানান।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে আজ দেশব্যাপী একযোগে C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩ এপ্রিল ২০২৬ তারিখে B ইউনিট এবং ১০ এপ্রিল ২০২৬ তারিখে A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!