দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রোববার (৫ এপ্রিল) ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সাপ্তাহিক ছুটির কারণে এর আগের দুই দিন—শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল)-আগেই বন্ধ থাকায় মোট তিন দিনের ছুটি মিলছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় ছাড়া) আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইন নয়, বরং অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ বা মিশ্র শিক্ষা পদ্ধতি চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা আংশিক সময় শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে এবং বাকি সময় অনলাইনে ক্লাস করবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস পরিচালনার প্রস্তাব এসেছে। এছাড়া জোড়-বিজোড় দিনের ভিত্তিতে ক্লাস ভাগ করার বিষয়টিও আলোচনায় রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নেবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সরাসরি অনুষ্ঠিত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!