গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। দেশের ২১টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নিচ্ছেন ১ লাখ ৬৬ হাজারের বেশি ভর্তিচ্ছু।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়-এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হক।
জানা গেছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজারের বেশি, ‘বি’ ইউনিটে (মানবিক) প্রায় ৯৩ হাজার এবং ‘সি’ ইউনিটে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।
পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়-সহ মোট ২০টি বিশ্ববিদ্যালয়।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!