নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যানবাহন চলাচল ও জনসাধারণের প্রবেশে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত।
নির্দেশনা অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ-শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল-সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ এবং দুপুর ১২টার পর দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল গেট পুনরায় উন্মুক্ত করা হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে নীলক্ষেত ও উদয়ন স্কুল গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। স্টিকারযুক্ত যানবাহনও কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুল রুট ব্যবহার করতে পারবে।
এছাড়া অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ১৪ এপ্রিল বিকাল ৫টা থেকে পুনরায় ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় বহিরাগতরা কেবল ক্যাম্পাস থেকে বের হতে পারবেন, প্রবেশ করতে পারবেন না। এই বিধিনিষেধ রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ১৪ এপ্রিল বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসের সব উন্মুক্ত স্থানের অনুষ্ঠান শেষ করতে হবে। এরপর কোনো ধরনের উন্মুক্ত আয়োজন করা যাবে না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!