জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দেশের আলোচিত ব্যান্ড শিরোনামহীনের ভোকালিস্ট শেখ ইশতিয়াক। শনিবার (১০ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তার বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়েতে উপস্থিত ছিলেন সংগীত অঙ্গনের অনেক পরিচিত মুখ। তবে পাত্রীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে বিয়ের জমকালো আয়োজনে সংগীত জগতের অনেক তারকা ও শিল্পী অংশ নেন। শিরোনামহীনের শিল্পীরাও গান পরিবেশন করেন।
শনিবার সন্ধ্যায় ব্যান্ড শিরোনামহীনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পোস্টে লেখা হয়, ‘হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’
গেল কয়েক বছর ধরে শিরোনামহীনের বর্তমান ভোকালিস্ট হিসেবে শ্রোতাদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন শেখ ইশতিয়াক। তার কণ্ঠে গাওয়া গান ‘এই অবেলায়’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তরুণ প্রজন্মের কাছে। সম্প্রতি গানটির সিক্যুয়েল ‘এই অবেলায় ২’ মুক্তি পেয়েছে। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর শুভকামনা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন ইশতিয়াক।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!