বলিউডে অভিষেক বচ্চনের অভিনয় জীবনের বয়স এখন ২৫ বছর। বয়স পঞ্চাশ ছুঁলেও তাঁকে ঘিরে আলোচনার বড় অংশ জুড়ে থাকে পারিবারিক পরিচয় তিনি অমিতাভ বচ্চনের ছেলে, ঐশ্বরিয়া রাই বচ্চনের স্বামী। দীর্ঘদিন ধরেই এই দুই সুপারস্টারের ছায়ার সঙ্গে লড়াই করেই এগোতে হয়েছে তাঁকে।
তবে এই তুলনাকে অভিষেক দেখেন ইতিবাচকভাবেই। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাবার সঙ্গে তুলনা হওয়া মানেই সেরার মানদণ্ডে বিচার হওয়া। সেই জায়গাতেই নিজের অর্জন খুঁজে নেন তিনি।
২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন অভিষেক। প্রথম দিকের পথচলা সহজ ছিল না। সাফল্য ব্যর্থতার মধ্য দিয়েই গড়ে উঠেছে তাঁর ক্যারিয়ার। তবে কিছু নির্দিষ্ট ছবিতে তিনি চুপচাপ নিজের অভিনয়ক্ষমতার প্রমাণ রেখে গেছেন এমনটাই মনে করেন দর্শক ও সমালোচকেরা।
২০০৪ সালের ‘যুবা’ সিনেমায় লল্লন সিংহ চরিত্রে অভিষেকের অভিনয় ছিল আক্রমণাত্মক ও বাস্তবধর্মী। কলকাতার বস্তিজীবনের হিংস্র যুবকের ভূমিকায় তাঁকে অনেকেই নতুনভাবে আবিষ্কার করেন। এই ছবিকেই তাঁর ক্যারিয়ারের মোড় ঘোরানো কাজ বলা হয়।
এরপর ২০০৭ সালে ‘গুরু’ ছবিতে গুরুকান্ত দেসাইয়ের চরিত্রে উচ্চাকাঙ্ক্ষা ও বুদ্ধির মিশ্রণ ফুটিয়ে তোলেন তিনি। একজন সাধারণ মানুষের শিল্পপতি হয়ে ওঠার গল্পে অভিষেকের অভিনয় আলাদা করে নজর কাড়ে।
দীর্ঘ বিরতির পর ২০২২ সালের ‘দসবি’ সিনেমায় জাট রাজনীতিক গঙ্গারাম চৌধুরীর চরিত্রে দেখা যায় তাঁকে। শারীরিক পরিবর্তনের পাশাপাশি সংযত অভিনয়ে দুর্নীতিগ্রস্ত এক নেতার ভিন্ন দিক তুলে ধরেন অভিষেক।
২০২৪ সালের ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে সিঙ্গেল ফাদারের ভূমিকায় তাঁর অভিনয় ছিল আরও সংবেদনশীল। কম সংলাপ, বেশি অনুভূতির মাধ্যমে চরিত্রের ভেতরের যন্ত্রণা ফুটিয়ে তোলেন তিনি।
সর্বশেষ ২০২৫ সালের ‘কালিধর লাপতা’ ছবিতে মধ্যবয়সি এক মানুষের স্মৃতিভ্রম, দায়িত্ব আর অবহেলার গল্পে অভিষেকের অভিনয় প্রশংসা পায়। পরিবারের বোঝা হয়ে ওঠা এক মানুষের মানসিক টানাপোড়েন তিনি তুলে ধরেন মানবিকভাবে।
বড় তারকার সন্তান হওয়া যেমন সুবিধা এনে দেয়, তেমনি তৈরি করে বাড়তি প্রত্যাশার চাপ। অভিষেক বচ্চন হয়তো সেই চাপ নিয়ে খুব একটা কথা বলেননি। কিন্তু বেছে নেওয়া চরিত্র আর পরিণত অভিনয়ের মধ্য দিয়েই তিনি বারবার প্রমাণ করছেন তিনি শুধু একটি পরিচয় নন, তিনি নিজস্ব জায়গা তৈরি করা একজন অভিনেতা।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!