‘এক আওর পাকিজা’ সিরিয়ালে অভিনয় করে আলোচনায় রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সেহার খান।
সিরিয়ালে পাকিজা নামে এক তরুণীর চরিত্রে দেখা গেছে সেহারকে। সেই তরুণীকে ভয়াবহ এক ট্রমার মধ্য দিয়ে যেতে হয়। গেল ১৪ জানুয়ারি জিও টিভিতে সিরিয়ালটি প্রচার শুরু হয়েছে। এটি পরিচালনা করেছেন কাশিফ নিসার।
আট বছরের ক্যারিয়ারে ‘রং মহল’, ‘সানওয়ারি’, ‘নাকাব জান’, ‘ফেইরি টেল’ ‘জিনকি সাদি উনকি সাদি ‘সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ারে অভিনয় করেছেন তিনি।
সিরিয়ালের বাইরে ‘তেরি মেরি কাহানি’সহ বেশ কয়েকটি টেলিছবিতেও দেখা গেছে তাঁকে।
সেহার খানের জন্ম ও বেড়ে উঠা করাচিতে। পড়াশোনা করেছেন করাচি বিশ্ববিদ্যালয়ে।
‘ফেইরি টেল’ সিরিয়ালে অভিনয়ের জন্য ২০২৪ সালে হাম অ্যাওয়ার্ডস পান তিনি। ইনস্টাগ্রামে ২৫ বছর বয়সী এই তারকার ফলোয়ার ৩৩ লাখের বেশি।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!