জান্নাত জুবায়ের, জান্নাত, ফাইসু, ফাইজু, ৩০০ কোটি টাকা, ২১ বছর বয়স, জান্নাত জুবায়ের রাহমানি, জান্নাত জুবায়ের উচ্চতা, জান্নাত জুবায়ের জীবনী, জান্নাত জুবায়ের জীবন কাহিনি, জান্নাত জুবায়ের মোট সম্পদ, জান্নাত জুবায়ের কত টাকার মালিক, বিনোদন, জান্নাত জুবায়ের বিয়ে,
জান্নাত জুবায়ের (ঢঙ্গি)।   ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকেই অভিনয়ের জগতের প্রতি প্রবল আগ্রহ ছিল ভারতীয় তরুণ অভিনেত্রী জান্নাত জুবের রহমানির। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সব জায়গাতেই নিজের জনপ্রিয়তা তৈরি করেছেন তিনি। মাত্র ২১ বছর বয়সেই প্রায় ৩০০ কোটি টাকার সম্পদের মালিক হয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

খুব অল্প বয়সেই অভিনয়ে যাত্রা শুরু করেন জান্নাত। মাত্র পাঁচ বছর বয়স থেকেই বিভিন্ন ধারাবাহিকের জন্য অডিশন দিতে শুরু করেছিলেন তিনি। পরে সাত বছর বয়সে প্রথমবার টেলিভিশনের পর্দায় দেখা যায় তাকে ‘চাঁদ কে পার চলো’ ধারাবাহিকে একটি ছোট চরিত্রে অভিনয় করতে।

এরপর ধীরে ধীরে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। ‘কাশি: অব না রহে’, ‘মাট্টি কি বন্নো’, ‘সিয়াসত’, ‘মহাকুম্ভ’, ‘মেরি আওয়াজ হি পহেচান’, ‘ফুলওয়া’ এবং ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ এর মতো ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান জান্নাত। বিভিন্ন রিয়ালিটি অনুষ্ঠানেও অতিথি শিল্পী হিসেবে তাকে দেখা গেছে।

অভিনয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয় এই অভিনেত্রী। নিজের ইউটিউব চ্যানেল চালু করার পাশাপাশি বহু মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি। এমনকি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও রানি মুখার্জির মতো তারকাদের সঙ্গে সিনেমাতেও কাজ করেছেন।

সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে, মাত্র ২১ বছর বয়সেই প্রায় ৩০০ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন জান্নাত। মূলত অভিনয়ের পাশাপাশি একাধিক আয়ের উৎস থাকায় এত অল্প বয়সে এই বিপুল সম্পদ গড়ে তুলতে পেরেছেন তিনি।

বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা, বিজ্ঞাপনের দূত হিসেবে কাজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্পনসর করা কনটেন্ট তৈরি করেও বড় অঙ্কের আয় করেন তিনি। পাশাপাশি মিউজিক ভিডিও ও ইউটিউব থেকেও নিয়মিত আয় হচ্ছে তার।

জানা গেছে, টেলিভিশন ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয়ের জন্য ১০ থেকে ২০ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন জান্নাত। জনপ্রিয় রিয়ালিটি অনুষ্ঠান ‘খতরোঁ কে খিলাড়ি’র দ্বাদশ আসরে অংশ নিয়ে প্রতি পর্বে প্রায় ১৮ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও।

অল্প বয়সেই অভিনয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিজ্ঞাপনের জগতে সাফল্য অর্জন করে জান্নাত জুবের রহমানি এখন ভারতের তরুণ তারকাদের মধ্যে অন্যতম আলোচিত নাম।

সিমু/আরটিএনএন