দীর্ঘ চার বছর পর  বিশ্বভ্রমণের ঘোষণা দিয়ে সংগীতাঙ্গনে ফিরেছে বিটিএস।
দীর্ঘ চার বছর পর বিশ্বভ্রমণের ঘোষণা দিয়ে সংগীতাঙ্গনে ফিরেছে বিটিএস।   ছবি: সংগৃহীত

দীর্ঘ চার বছর পর নতুন সংগীতসংকলন ও বিশ্বভ্রমণের ঘোষণা দিয়ে সংগীতাঙ্গনে ফিরেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল BTS (বিটিএস)।

গত ২০ মার্চ প্রকাশিত হয়েছে তাদের পঞ্চম সংগীতসংকলন আরিরাং। একই দিনে গুয়াংঘওয়ামুন চত্বর, সিউল-এ অনুষ্ঠিত প্রত্যাবর্তন সংগীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ ৬০ হাজার দর্শক। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে নেটফ্লিক্স।

কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান থেকে নেওয়া ‘আরিরাং’ নামের এই সংগীতসংকলনে আধুনিক সুরের সঙ্গে সাংস্কৃতিক শিকড়ের মেলবন্ধন ঘটেছে। ১৪টি গানে সাজানো এই সংগীতসংকলন প্রকাশের আগেই ৫০ লাখের বেশি আগাম সংরক্ষণের নজির গড়ে বলে জানিয়েছে স্পটিফাই।

দলের সদস্য জিমিন বলেন, নিজেদের পরিচয়কে সংগীতে তুলে ধরাই ছিল তাদের লক্ষ্য।

এই আয়োজনের পর শুরু হবে ৮২টি পরিবেশনার বিশ্বভ্রমণ, যা সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা এটিকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সরাসরি সংগীত আয়োজন হিসেবে উল্লেখ করেছেন।

প্রকাশের প্রথম দিনেই সংগীতসংকলনটির বিক্রি দাঁড়ায় প্রায় ৩ দশমিক ৯৮ মিলিয়ন কপিতে, যা কে-পপ ধারায় নতুন রেকর্ড। এর আগে তাদের ম্যাপ অব দ্য সোল: ৭ প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩ দশমিক ৩৭ মিলিয়ন কপি।

এমআর/আরটিএনএন