ফেব্রুয়ারি মাসের জন্য দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম আরও কমিয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন এই দাম আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের দাম কমানোর তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতেই ফেব্রুয়ারি মাসের জন্য এই মূল্য পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জানুয়ারি মাসে প্রতি লিটার ডিজেল ও অকটেন বিক্রি হয়েছে যথাক্রমে ১০২ টাকা ও ১২২ টাকায়। একই সময়ে পেট্রোল ও কেরোসিনের দাম ছিল প্রতি লিটার ১১৮ টাকা ও ১১৪ টাকা। ফেব্রুয়ারিতে নতুন এই সমন্বয়ের ফলে চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২ টাকা করে কমলো।
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। এই স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির ফলে ভোক্তারা বিশ্ববাজারের দরপতনের সুফল তুলনামূলক দ্রুত পাচ্ছেন বলে মনে করছে সরকার।
সরকারের এই সিদ্ধান্তের ফলে পরিবহন খাতসহ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ডিজেলের দাম কমায় কৃষিপণ্যের পরিবহন ব্যয় এবং সেচ কার্যক্রমে কৃষকদের খরচ কিছুটা হ্রাস পেতে পারে। একই সঙ্গে গণপরিবহন ও পণ্য পরিবহন খাতে ব্যয় কমার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রতি মাসেই স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় প্রক্রিয়া অব্যাহত থাকবে। রোববারের প্রথম প্রহর থেকেই দেশের সব ফিলিং স্টেশনে নতুন মূল্যে জ্বালানি তেল বিক্রি শুরু হবে। নতুন দাম কার্যকরভাবে বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!