ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার গত কয়েক দিনের যুদ্ধ, ‘তেল সংকট,  দুশ্চিন্তা, পাম্প, বাইকার,
‘তেল সংকট’ আতঙ্কে আটোয়ারীতে পাম্পগুলোতে বাইকারদের ভিড়   ছবি: সংগৃহীত

রান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার গত কয়েক দিনের যুদ্ধের কারণে তেল নিয়ে এক ধরনের দুশ্চিন্তায় ‘তেল সংকট’ আতঙ্কে আটোয়ারীতে পাম্পগুলোতে বাইকারদের উপচে পড়া ভিড়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্কে পঞ্চগড়ের আটোয়ারীর সর্বত্রই হঠাৎই তেল পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন বাইকার সহ বিভিন্ন যানবাহন। 

অধিকাংশ বাইকারই ও যানবাহন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল দাবি করছেন। রাতে মাহী ফিলিং ষ্টেশন, রিপন এন্টার প্রাইজ, শফি এন্টারপ্রাইজ ও দিপক এন্টারপ্রাইজে দীর্ঘ সারি পড়ে যায়। এতে নির্ধারিত সময়ের আগেই তেল সংকটে বৃহস্পতিবার রাতেই আটোয়ারীর একমাত্র তেল পাম্প মাহী ফিলিং ষ্টেশন বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। 

উল্লেখ, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত থেকে শুক্রবার (৬ মার্চ) দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টায় তাদের মজুত জ্বালানী প্রায় ফুরিয়ে গেছে বলে পাম্প কর্তৃপক্ষ জানান। এতে তেল না পেয়ে ফিরে যান অনেকে। 

তেল নিতে আসা রায়হান আলী, সাইদুর রহমান, নাজিরুল ইসলাম সহ কয়েকজন বাইকার বলেন, সরকারের কাছে ১৪ দিনের তেল মজুত রয়েছে- এমন একটি খবর ছড়িয়ে পড়ার কারণেই মুলতঃ আমরা আতঙ্কিত হয়েই প্রয়োজন ছাড়াও পাম্পে তেল নিতে এসেছি। 

মাহী ফিলিং ষ্টেশনের ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান, আকষ্মিক চাপে পড়ে আমাদের মজুত প্রায় শেষে হতে চলেছে। তবে যতক্ষণ মজুত রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা জ্বালানী বিক্রয় করছি। তিনি বলেন এই মজুত শেষ হলেও আগামী ২/৩ দিনের মধ্যে আবারও তেল আসবে বলে তিনি আশ্বস্ত করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের কারণে সারা দেশেই জ্বালানী তেলের একটা সংকট রয়েছে। তবে আটোয়ারীতে এখন পর্যন্ত এধরনের কোন খবর আমার জানা নেই। সংকট দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।