শিল্পাঞ্চলে আজ-কাল খোলা থাকবে ব্যাংক।
শিল্পাঞ্চলে আজ-কাল খোলা থাকবে ব্যাংক, নিশ্চিত হবে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস।   ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে সরকারি ছুটির হিসাব অনুযায়ী ব্যাংকপাড়ায় ছুটি শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস এবং অন্যান্য ভাতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এছাড়া, রফতানি বিল ক্রয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক-এর ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, সরকারি ছুটি ও ঈদের সময়কাল সাপেক্ষে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর ব্যাংক শাখাগুলো খোলা থাকবে। এই অঞ্চলের মধ্যে রয়েছে:

ঢাকা মহানগরী, আশুলিয়া ও সাভার, টঙ্গী ও গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম।

এছাড়া, ছুটির দুই দিন ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে এবং অফিস কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত চলবে। নামাজের বিরতি হবে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক আরও নির্দেশনা দিয়েছে, ছুটির দিন দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ভাতা প্রদান করতে হবে। এছাড়া, লেনদেনের সময় ব্যাংক শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকবে।

এমআর/আরটিএনএন