দেশের বাজারে আজ ছয় ঘণ্টার ব্যবধানে দুই দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভরিতে সোনার দাম মোট ১৫ হাজার ৩৩৮ টাকা হ্রাস পেয়েছে। নতুন দর অনুযায়ী, এক ভরি ভালো মানের সোনার দাম আড়াই লাখ টাকার নিচে নেমেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ১০টায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়। বিকেল পৌনে চারটায় আরও ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়। জুয়েলার্স সমিতি নেতারা জানিয়েছেন, এক দিনে এমন বড় হ্রাস এবারই প্রথম।
মূলত বৈশ্বিক বাজারে সোনার দরপতনই মূল কারণ। নিউইয়র্ক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২০৫ ডলার কমে ৪,৬৮৬ ডলার হয়েছে। দেশের বুলিয়ন মার্কেটেও তেজাবি সোনা ও রুপার দাম কমায় সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা টাকায় বিক্রি হয়েছে।
আজ সকাল ১০টায় ২২ ক্যারেটের সোনার দাম কমে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায় দাঁড়ায়। আজ দুই দফায় সোনার দাম কমায় গতকালের চেয়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটে ১১ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১২ হাজার ৫৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ভরি প্রতি ১০ হাজার ২৬৪ টাকা। দেশের বাজারে চলতি বছরের শুরুতে ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ২ লাখ ২২ হাজার টাকা। ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম। তারপর অবশ্য দামের উত্থান-পতন হলেও এই পর্যায়ে ওঠেনি।
বিশ্ববাজারে সোনার দামে অনেক দিন ধরেই অস্থিরতা চলছে। সাধারণত অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় সোনার দাম বাড়ে। যদিও গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের এই অনিশ্চয়তার সময়েও সোনার বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, সোনার দাম না বেড়ে বরং প্রায় স্থির হয়ে আছে। এখন দাম কমতে শুরু করেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সোনার দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম জানান, বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি ৪ হাজার ৫০০ ডলারে নেমে গেলে দেশে আরও হ্রাস হতে পারে। তবে বছরের শেষে সোনার দাম আউন্স প্রতি ৬ হাজার ডলারের কাছাকাছি থাকতে পারে।
তিনি আরও বলেন, এক দিনে সোনার দাম ভরিতে ১৫ হাজার টাকা কমার সুযোগ ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে দীর্ঘদিনের অস্থিরতার পর।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!