মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং মো. ফেরদৌস মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, “দীর্ঘদিন দেশে কার্যকর বিরোধী দল ছিল না। জাতীয় সংসদ একটি ‘রাবার স্ট্যাম্প’ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এর ফলে দেশে ফ্যাসিবাদী পরিস্থিতির সৃষ্টি হয়।”
আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান মর্যাদা পাবে। মসজিদ ও মন্দিরভিত্তিক ধর্মীয় অনুশাসনের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।”
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “নির্বাচনের আগে যেমন বলেছিলাম, এখনও বলছি—মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। পুলিশ প্রশাসন মাদক নির্মূলে কাজ করছে। তবে এটি সফল করতে জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “যুবসমাজের কেউ মাদকে আসক্ত হলে তাদের বর্জন নয়, বরং সচেতনতা ও পুনর্বাসনের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তারা আমাদেরই সন্তান।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!