খুলনার বটিয়াঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। এই নৃশংস হামলা ঘটেছে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগর রেলক্রসিং এলাকায়।
আহতরা হলেন: কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে গাজী রাইসুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা খাতুন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমা খাতুনের সাবেক স্বামী ইমরানের সঙ্গে পারিবারিক বিরোধের কারণে এই হামলা হতে পারে। প্রায় আট মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে এবং গত ডিসেম্বর মাসে ফাহিমা নতুন করে রাশেদুলের সঙ্গে সংসার শুরু করেন। এ নিয়ে পূর্ব থেকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
ফাহিমা খাতুনের দাবি, বৃহস্পতিবার সকালে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত তাদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের মধ্যে তার সাবেক স্বামীও ছিলেন বলে তিনি অভিযোগ করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. লক্ষিন্দার কুমার দে জানান, গুলিবিদ্ধদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার সঙ্গে পুত্রবধূ গুলিবিদ্ধ ফাহিমা খাতুনকেও ঢাকায় পাঠানো হয়েছে। আনিসুর রহমানের ঘাড়ে তিনটি গুলি লেগেছে এবং রাইসুল ইসলামের পায়ে একটি গুলি লেগেছে। এছাড়া রঞ্জুয়ারা বেগমের বুকে দুটি ও ফাহিমা খাতুনের পায়ে একটি গুলি লেগেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!