শিরোনাম: তিন দেশে আজ ঈদ, শুক্রবার-শনিবারে উদযাপন বাকি বিশ্বে, ঈদ কবে, কবে ঈদ, বাংলাদেশে ঈদ কবে, কবে ঈদ বাংলাদেশে,
আফগানিস্তান, মালি ও নাইজারে বৃহ:স্পতিবার (১৯ মার্চ) ঈদ পালিত হচ্ছে।   ছবি: সংগৃহীত

শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ভিন্নতার কারণে এ বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে দেখা দিয়েছে তারিখের বিভাজন। বিশ্বের তিনটি দেশে আজ (১৯ মার্চ) ঈদ উদযাপিত হচ্ছে, অন্যদিকে অধিকাংশ দেশ শুক্রবার এবং একটি দেশ শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে আজ সন্ধ্যায় চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

চাঁদ দেখার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান আজ ঈদ উদযাপন করছে। একই দিনে পশ্চিম আফ্রিকার মালি ও নাইজারেও মুসলমানরা ঈদ পালন করছেন।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশ শুক্রবার (২১ মার্চ) ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, তুরস্ক, মালদ্বীপ, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাক। পাশাপাশি আফ্রিকার সুদান, সোমালিয়া, উগান্ডা, চাদ, গাম্বিয়া, গিনি, সেনেগালসহ বেশ কয়েকটি দেশও শুক্রবার ঈদ পালন করবে।

এদিকে সিঙ্গাপুর জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে শনিবার (২২ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

এখনও কিছু দেশ ঈদের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করেনি। এর মধ্যে রয়েছে গ্যাবন, টোগো, আইভরি কোস্ট, সিয়েরা লিওন, গিনি-বিসাউ ও সুরিনাম।

এছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো ও মৌরিতানিয়াসহ আরও কয়েকটি দেশ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে।

মূলত চাঁদ দেখার পদ্ধতির ভিন্নতার কারণেই বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে। ফলে এবার মুসলিম বিশ্বে ঈদ উদযাপন তিন দিনে বিভক্ত হয়ে পড়েছে।

আরবিএ/আরটিএনএন