ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে কোনো নাগরিককে ফুটপাতে থাকতে হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন।
বুধবার রাতে রাজধানীর পল্টন ও শাহবাগ এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণের সময় তিনি এসব কথা বলেন। তিনি ফুটপাত ও সড়কের ধারে বসবাসরত মানুষের হাতে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি তুলে দেন।
ড. হেলাল উদ্দিন বলেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, দুর্নীতি ও দখলদারিত্বের কারণে অনেক মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তার দাবি, রাষ্ট্র মানুষের মৌলিক দায়িত্ব পালন করলে কেউ ফুটপাতে বাস করতে বাধ্য হবে না। তিনি ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে, একই রাতে ঢাকা-৪ সংসদীয় এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন দলটির কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তিনি জানান, মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ তহবিলের অর্থায়নে এসব উপহার বিতরণ করা হচ্ছে।
সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় না থাকলেও প্রতিষ্ঠালগ্ন থেকেই দলীয় অর্থায়নে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!