ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।   ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এক যৌথ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। 

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন:“এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের দ্বারে আসছে। এই ঈদ ধনী-গরিবের ভেদাভেদ ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, শান্তি ও সহমর্মিতার এক অনুপম শিক্ষা দেয়। এটি আমাদেরকে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করে। যদি আমরা ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি, তবে তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম পথ হবে।”

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবারের ঈদটি জাতির জন্য বিশেষ। জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দল হিসেবে সরকারের সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

তারা বলেন, “ঈদ হলো ঐক্যের প্রতীক। এই উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির চেতনা জাগ্রত করে। আমরা যদি একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে ভবিষ্যতের সমাজ হবে ন্যায় ও ইনসাফের সমাজ। ঈদ শুধু খুশির উপলক্ষ নয়, বরং এটি আমাদের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতীক।”

তারা আরো বলেন, “আসুন আমরা সকলে মিলে, দলমত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি মুক্ত, আধুনিক, মানবিক ও নিরাপদ নগর গড়ে তুলতে কাজ করি।”

শেষে, তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান, “মহান আল্লাহ আমাদের সকলকে জাতির কল্যাণে নিবেদিত রাখুন এবং সকলের ঈদুল ফিতর গ্রহণ করুন। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” (অর্থ: মহান আল্লাহ আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন)।