সারাদেশ, শাড়ি বিতরন, অর্থ বিতরন,
শাড়ি ও অর্থ বিতরনের দৃশ্য।   ছবি: আরটিএনএন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমানের মাধ্যমে গরিব, অসহায় ও দুস্থ ১০৮ জনকে শাড়ি এবং ৭২ জনকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মিজানুর রহমান বলেন, “নির্বাচনের আগে বলেছিলাম, আমি জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হয়েছিলাম। তবে নির্বাচিত হতে পারলে সকল মানুষের জন্য কাজ করব। আপনাদের অধিকারের একটি পয়সাও আমার পকেটে নেব না। আপনাদের জন্য কোনো বরাদ্দ এলে তা আপনারাই পাবেন। আমরা কেউ অবৈধভাবে ভোগ করব না। যারা প্রকৃত হকদার, তাদের বাছাই করেই এখানে আনা হয়েছে। ভবিষ্যতেও যত অনুদান আসবে, তা প্রকৃত দুস্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাও. শামসুজ্জামান আল কাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, অর্থ সম্পাদক ক্বারী মাও. মো. আলাউদ্দিন, ভোলাহাট থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল কামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল্লাহ, এনসিপি নেত্রী তোবিয়াতুন শিল্পীসহ অন্যান্যরা।