পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র ২ দিন। ঈদকে সামনে রেখেই যেন ক্রেতাদের ব্যাপক ভিড়ে জমজমাট জয়পুরহাটের কাঁচা-বাজার।
জয়পুরহাট শহরের পরিচিত বাজার নতুনহাটে সন্ধ্যা নামলেই জমে ওঠে হাট। শহরের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করেন এই রাতের হাটে। প্রতি শনিবার ও বুধবার এখানে হাটের দিন হওয়ায় বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় থাকে বেশি, বলে জানা গিয়েছে।
আরও জানা যায়, দিনের শুরু থেকেই ক্রেতারা বাজারে ভিড় জমাতে থাকেন। সাধারণত দিনের চেয়ে রাতের বাজারের উপস্থিতিই তুলনামূলক বেশি লক্ষ্য করা যায়। তবে বিকেলের পর থেকে বৈরী আবহাওয়ার কারণে অন্যান্য দিনের তুলনায় আজকের ক্রেতাদের উপস্থিতি সামান্য কমেছে।
একজন বিক্রেতা জানান, "বর্তমানে বাজারে সরবরাহ কম থাকায় কিছু সবজির দাম তূলনামূলক বেশি। এবং শেষ সময় হওয়ায় মানুষ বেশি করে বাজার করছে, তাই আজ ভিড় বেশি।”
স্থানীয় ও ক্রেতাদের কাছে জয়পুরহাটের এই বাজার এখন হয়ে উঠেছে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার, একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
পবিত্র ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই যেন ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা বাড়ছে জয়পুরহাটের কাঁচাবাজারগুলোতে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!