“মানবতার হাত বাড়াই, অসহায়দের পাশে দাঁড়াই”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ৮৮ ব্যাচের উদ্যোগে মেহেরপুরের গাংনী উপজেলায় যাকাত ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গাংনী মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলার ১০২ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ৮৮ ব্যাচের সদস্যরা জানান, সারা দেশে ছড়িয়ে থাকা ৮৮ ব্যাচের বন্ধু সার্কেলের সদস্যরা নিজস্ব অর্থায়নে প্রতি বছর এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাকুর রহমান তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম এবং একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক রমজান আলী। এছাড়াও ৮৮ বন্ধু সার্কেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!