ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। এমন এক সময়ে তাঁর এই বক্তব্য এলো, যখন দেশজুড়ে গত প্রায় দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে।
রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তাদের জানিয়ে দিয়েছি—যদি তারা মানুষ হত্যা শুরু করে, তাহলে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব।’
সাক্ষাৎকারে হিউইট উল্লেখ করেন, বিক্ষোভে ইতোমধ্যে বহু মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ট্রাম্প বলেন, নিহতদের মধ্যে কিছু মৃত্যু পদদলিত হয়ে ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি পদক্ষেপের কারণে নাও হতে পারে।
এর আগেও গত শুক্রবার একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ‘সহিংসভাবে হত্যা করে’, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধারে এগিয়ে আসবে’।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
হিউ হিউইটের রেডিও অনুষ্ঠানে ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা দিতে বলা হলে ট্রাম্প বলেন, ‘আপনাদের স্বাধীনতার পক্ষে দৃঢ় থাকতে হবে। আপনারা সাহসী মানুষ। আপনার দেশের সঙ্গে যা হয়েছে, তা দুঃখজনক। একসময় আপনার দেশ ছিল একটি মহান দেশ।’
সূত্র: টাইমস অব ইসরায়েল
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!