গাজা যুদ্ধে বন্দিদশায় নিহত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সেনা কর্পোরাল নোয়া মার্সিয়ানোর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামাসের এক সশস্ত্র যোদ্ধাকে বিমান হামলা চালিয়ে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
আইডিএফ জানায়, নিহত হামাস সদস্যের নাম মুহাম্মদ ইসাম হাসান আল-হাবিল। তিনি হামাসের একটি সেলের কমান্ডার ছিলেন। উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের ওপর রাতভর চালানো হামলার প্রতিক্রিয়ায় গাজা সিটির শাতি শরণার্থী শিবির এলাকায় তাকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। ওই হামলার সময় একজন আইডিএফ রিজার্ভ কর্মকর্তা গুরুতর আহত হন বলেও জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের তথ্য অনুযায়ী, আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, বন্দিদশায় নোয়া মার্সিয়ানোর মৃত্যুর সঙ্গে আল-হাবিল জড়িত ছিলেন। আইডিএফ দাবি করেছে, গাজা ডিভিশনের সংগৃহীত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বুধবারের এই অভিযান পরিচালনা করা হয়।
নোয়া মার্সিয়ানো গাজা ডিভিশনের অধীন ৪১৪তম কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে নজরদারি সেনা হিসেবে দায়িত্ব পালন করতেন। ১৯ বছর বয়সী এই সেনাকে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে অপহরণ করা হয়। পরবর্তীতে আইডিএফ জানায়, তাকে গাজার শিফা হাসপাতালে হত্যা করা হয়েছিল। ওই বছরের নভেম্বরে তার মরদেহ উদ্ধার করে ইসরায়েলি বাহিনী।
অপহরণের প্রায় এক মাস পর হামাস নোয়া মার্সিয়ানোর একটি ভিডিও প্রকাশ করে, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে তাকে নিজের পরিচয় সংক্রান্ত কিছু তথ্য বলতে দেখা যায়। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
তৎকালীন আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, ২০২৩ সালের ৯ নভেম্বর একটি ইসরায়েলি বিমান হামলায় নোয়া মার্সিয়ানো আহত হয়েছিলেন। তবে সেই আঘাত প্রাণঘাতী ছিল না। এরপর তাকে শিফা হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে বলে আইডিএফের পক্ষ থেকে জানানো হয়।
গাজা যুদ্ধকে ঘিরে বন্দিদের মৃত্যু ও প্রতিশোধমূলক হামলার ঘটনাগুলো চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে। উভয় পক্ষের দাবি ও পাল্টা অভিযানের মধ্যে মানবিক সংকটও ক্রমেই গভীর হচ্ছে বলে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!